1. admin@haworbarta.com : admin :
ডুমুরিয়ার চুকনগরে সামাজিক সংগঠন দূরবীনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

ডুমুরিয়ার চুকনগরে সামাজিক সংগঠন দূরবীনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়

অয়ন সরকার
  • প্রকাশ রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

ডুমুরিয়া(খুলনা) প্রতিনিধি

গত রবিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলায় চুকনগরস্থ দূরবীণের কার্যালয়ে এক সৌহাদ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সামাজিক সংগঠন “দূরবীণ” এর ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। “দূরবীন” এর নবগঠিত কমিটিতে রনজিৎ দেব কে সভাপতি এবং দীপ্তিমান রায় বাপ্পিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটি প্রণয়নের পর গতকাল শনিবার রাত ৮টার দিকে চুকনগর বাজারস্থ দূরবীনের কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দূরবীনের সভাপতি রনজিৎ দেব। সভা পরিচালনা করেন দূরবীনের সাধারণ সম্পাদক দীপ্তিমান রায় বাপ্পী।পরিচিতি পর্ব সমাপ্তির পরে সকলের কাছ থেকে দূরবীন পরিচালনা করার জন্য মতামত গ্রহণ করা হয়। সেখানে বক্তব্য রাখেন কমিটির সভাপতি রনজিৎ দেব।তিনি দূরবীন এর প্রথম কার্যক্রম বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শুরু করার মতামত পোষণ করেন।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি ইকবল হোসেন সালাম,ইন্দ্রজিৎ রায়, ডাঃ পার্থব্রত দত্ত, সম কামাল হোসেন, সুমন হালদার,যুগ্ম সাধারণ সম্পাদক কোমল রাহা, ফরহাদ হোসেন বাবু, শেখ জালাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন এবং আরো অনেকে।

সভায় আরো উপস্থিত ছিলেন উক্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাইমুল ইসলাম জনি, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন দিপু, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম বাবু, সহ-প্রচার সম্পাদক রামপাল রাজ, দপ্তর সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সহ-দপ্তর সম্পাদক সুজিত পাল,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তন্ময় রায়, আইন বিষয়ক সম্পাদক সৌম্যদ্বীপ কর্মকার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বাবুল গাজী, পাঠাগার বিষয়ক সম্পাদক অপু রায়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দ্বীপ রায়, নির্বাহী সদস্য বিশ্বজিৎ মজুমদার, নিত্যানন্দ সরকার, কবির আহম্মেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিভিন্ন আলোচনা শেষে মিষ্টিমুখ করার মাধ্যমে নবগঠিত সামাজিক সংগঠন “দূরবীন” এর পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করেন উক্ত কমিটির সভাপতি রনজিৎ দেব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca