1. admin@haworbarta.com : admin :
মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুশফিকুর রহমান  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

মনোনয়নপত্র জমা দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুশফিকুর রহমান 

ইকবাল হুসাইন
  • প্রকাশ রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৩৬ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন লন্ডন প্রবাসী মোহাম্মদ মসফিকুর রহমান।

রবিবার(৩১ অক্টোবর ) পূর্ব বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে বিশাল শোভাযাত্রার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নুরে আলম সিদ্দিকীর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পূর্ব বীরগাঁও ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,মসফিকুর রহমান একজন সৎ ন্যায়নিষ্ট নিঃশ্বার্থ সমাজ সেবক উনাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন। তিনি নির্বাচিত হলে পূর্ব বীরগাঁও ইউনিয়নের অনেক উন্নয়ন হবে। তাকে সবসময়ই আপনাদের পাশে পাবেন।

এলাকার ভোটারদের সাথে কথা হলে তারা জানান,মোহাম্মদ মসফিকুর রহমান একজন সৎ মেধাবী ও পরোপকারী ব্যক্তিত্ব। আমরা আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মসফিকুর রহমান ভাইকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের যে কোন বিপদ- আপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মসফিকুর রহমান বলেন, আমি জনগনের মনোনীত প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে আজ মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি বিশ্বাস করি আমার ইউনিয়নবাসী আমাকে তাদের সেবা করার সুযোগ দান করবেন। আমি সবার ভোট,দোয়া ও ভালোবাসা প্রত্যাশী।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca