1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জে ইউপি নির্বাচনে ৩জয় বিএনপি'র ২জয় আওয়ামীলীগের ৩জয় বিদ্রোহী'র! - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ জগন্নাথপুরে নারীসহ দুই মানবপাচারকারী গ্রেপ্তার ➤ হাওর নদী রক্ষা আন্দোলন মধ্যনগরের নেতৃত্বে হিল্লোল-বিদ্যা মিয়া ➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা

শান্তিগঞ্জে ইউপি নির্বাচনে ৩জয় বিএনপি’র ২জয় আওয়ামীলীগের ৩জয় বিদ্রোহী’র!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ১৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি 

২৮শে নভেম্বর রবিবার ৩য় ধাপে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ভোটে অনুষ্ঠিত হয়েছে।

এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন দুইটিতে। এছাড়া ৩ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ৩ ইউনিয়নে বিএনপি’র (স্বতন্ত্র) প্রার্থী জয়লাভ করেছেন।২৮ নভেম্বর (রবিবার) রাতে বেসরকারি ফলাফলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,জয়কলস ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বাছিত সুজন(ঘোড়া), পূর্ব পাগলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মাসুক মিয়া(আনারস), পশ্চিম পাগলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জগলুল হায়দার(নৌকা),পূর্ব বীরগাঁও ইউনিয়নে নৌকার প্রার্থী রিয়াজুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী(বিএনপি) লুৎফর রহমান জায়গীরদার খোকন(চশমা), পাথারিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম(ঘোড়া), শিমুলবাক ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী শাহিনুর রহমান শাহিন(আনারস) ও দরগাপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী(বিএনপি) ছুফি মিয়া (চশমা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোনো প্রার্থীর কাছ থেকে কোনো অভিযোগও পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca