1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোকাব্বির  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোকাব্বির 

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ভাঙ্গন কবলিত গোবিন্দনগর গ্রামের মাকুন্দা নদী পাড় পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বৃহস্পতিবার (৬ জানুয়ারী) বিকেল ৩টায় তিনি ওই ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় গোবিন্দনগর, দ্বীপবন্দ বিলপাড় গ্রাম ও এলাকাবাসী সংসদ সদস্যকে জানান, গ্রামটির পূর্বদিকে বয়ে যাওয়া মাকুন্দা নদীর অব্যাহত ভাঙ্গনে ঘরবাড়ি, মসজিদ ও কবরস্থান বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীপাড়ের সড়কের কিছু অংশও বিলীন হয়ে গেছে নদীগর্ভে।

ওই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। চলাচল করছেন পথচারীরাও। মাকুন্দা নদীর ভাঙ্গন অব্যাহত থাকায় আতংকে রয়েছেন গোবিন্দনগর গ্রামবাসি।

স্বচক্ষে ভাঙ্গনের দৃশ্য অবলোকন করে সংসদ সদস্য মোকাব্বির খান তাৎক্ষণিক মুঠোফোনে কথা বলেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের সহকারী প্রকৌশলী সেলিম জাহাঙ্গীরের সাথে। ওই ভাঙ্গন এলাকায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তাকে নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবদুল বাছিত রফি, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, স্থানীয় ইউপি সদস্য সিরাজ উদ্দিন আহমদ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নাজমুল হক, আওয়ামী লীগ আবদুল মতিন, সৌদি আরব প্রবাসী আশিক মিয়া, ইতালী প্রবাসী নুর উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca