সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজস্থলীতে সংবাদ সম্মেলন

চাইথোয়াইমং মাৱমা
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৮০৫ বার পড়া হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শনিবার(২৮ আগস্ট) সকালে রাজস্থলী মৎস্য অফিসে এক সংবাদ সম্মেলন ও আলোচনায় সভা অনুষ্ঠিত হয়। এতে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক,সাংবাদিক অাজগর অালী খান, চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ, অফিসের ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা, অফিস সহকারি বিষুরুপ চাকমা উপস্থিত ছিলেন।

এ সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা সাংবাদিক কে বলেন, ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলীতে উক্ত কর্মসূচি সফলভাবে বাস্থবায়নের লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, প্রামান্য চিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা, মৎস্য উপকরণ বিতরণ, মাইকিং ও ব্যানার পোস্টারের মাধ্যমে প্রচার প্রচারণা এবং মতবিনিময় সভা হয়।

উক্ত কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা করার জন্য আহবান জানাই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656