শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুল

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা এলএসডি খাদ্য গুদাম প্রাঙ্গণে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে। কৃষকদের সরকারি নিয়ম মেনে ধান সরবরাহ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার রয়েছে এবং তাদের সহায়তায় তালিকা প্রণয়নের কাজ চলছে। প্রয়োজনে তালিকা প্রণয়নের সময় বাড়ানো হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান, আতপ চাল ও সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত দামে এসব সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281