1. admin@haworbarta.com : admin :
যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক হলেন বিশ্বনাথের শাহজাহান - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক হলেন বিশ্বনাথের শাহজাহান

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার অধীন ‘হাল ও ইস্ট রাইডিং’ যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে গুরুত্বপূর্ণ যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের কৃতিসন্তান শাহজাহান রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শাহজাহান রহমানের এই পদায়ন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা।

ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত শাহজাহান রহমান দেশে থাকাকালীন তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি লামাকাজী ইউনিয়ন ছাত্রদল, সিলেট জেলা ছাত্রদল ও সিলেট এমসি কলেজ ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তিনি লামাকাজী ইউনিয়ন ছাত্রদল ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়িত্বও পালন করেন।

এদিকে যুক্তরাজ্য যুবদলের গুরুত্বপূর্ণ ইউনিটে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিশ্বনাথের লামাকাজীসহ বিভিন্ন মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, শাহজাহান রহমান তাঁর অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে প্রবাসের মাটিতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca