1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে প্রধানমন্ত্রীর সহায়তার টাকা ইউপি সদস্যের পকেটে!-হাওড় বার্তা - Haworbarta
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ নাসিরনগরে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার ➤ শিমুলবাক ইউনিয়নে অসহায় পরিবারের পাশে তারেক হোসাইনের মানবিক উদ্যোগ ➤ জামালগঞ্জের এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা, ঢাকায় প্রেরণ ➤ জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- ➤ তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃত্বে সারোয়ার-হাসান খান  ➤ সুনামগঞ্জে বিজিবির অভিযান: ভারতীয় মাদকসহ জব্দ ১ লাখ ১৬ হাজার টাকার চোরাচালানি পণ্য” ➤ জাহাঙ্গীরনগরে চেয়ারম্যান প্রার্থী সালামত উল্লাহর মতবিনিময় সভা ➤ প্লাস্টিকের বিনিময়ে ৭০০ গাছ বিতরণ করল ‘প্রয়াস’ ➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম 

বিশ্বনাথে প্রধানমন্ত্রীর সহায়তার টাকা ইউপি সদস্যের পকেটে!-হাওড় বার্তা

মোঃ আবুল কাশেম
  • প্রকাশ রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অর্থ নিজ পরিবারেরর ৯ সদস্যের নামে টাকা তুলে নিয়েছেন উপজেলার দশঘর ইউনিয়নের এক ইউপি সদস্য।

বিয়ষটি জানাজানি হবার পর সোস্যালমিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তীর্যক মন্তব্য করেছেন অনেকেই। ঘটনাটি উপজেলার দশঘর ইউনিয়নের।

সূত্র জানায়, গত ( ১৩ জুলাই) দুপুরে দশঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন-দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়। ওইদিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া, ১ হাজার টাকা করে ২শ ৭৫ জনের মধ্যে ২লক্ষ্য ৭৫ হাজার টাকা বিতরণ করেন। ২শ ৭৫ জনের মধ্যে, ইউপি সদস্য হিসেবে মো. নূর আলী, নিজ ৮নং ওয়ার্ড’র বল্লভপুর, বাইশঘর ও করচাকেলী গ্রাম থেকে ২৫জন কর্মহীন-দুস্থদের নাম তালিকাভূুক্ত করেন।

তার তালিকাভূক্ত নামগুলিতে দেখা যায়, ২৫ জনের মধ্যে তিনিসহ ৯ জনই তার পরিবারেরর সদস্য। প্রকৃত কর্মহীনদের বঞ্চিত করে, তিনি তার মা-বাবা, ৪ ভাই, স্ত্রী-সন্তান ও নিজ নামে মানবিক সহায়তার ৯ হাজার টাকা গ্রহণ করেন।

বক্তব্য জানতে চাইলে, তিনিসহ পরিবারে ৯ জনের নামে দুস্থদের মানবিক সহায়তা নেয়া বিষয়টি স্বীকার করে ইউপি সদস্য মো.নূর আলী সাংবাদিকদের বলেন, অনেকে সময় মতো জাতীয় পরিচয়পত্র জমা না দেয়ার, আমাদের কার্ড দিয়ে টাকা এনেছি। যাতে পরবর্তীতে অন্যদের মধ্যে বন্টন করা যায়।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক সুমন চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca