বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধনছাতকে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাকের পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণজামালগঞ্জে ইয়াবাসহ একজন গ্রেফতারহোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতদিরাইয়ে জিয়াউল ইসলাম-কে সংবর্ধনাছাতকে মাদক বিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালাজগন্নাথপুরের মিনাজপুর মাদ্রাসায় পাগড়ী বিতরণ আলোর সংকটে জ্ঞানচর্চা, শান্তিগঞ্জের শিক্ষার্থীদের বাড়ছে দুর্ভোগ

মসজিদে বিদ্যুৎ সংযোগ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন,,হাওড় বার্তা

উজ্জ্বল হাসান
  • প্রকাশ শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

 

উজ্জ্বল হাসান সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বড়দল উত্তর ইউনিয়নের মানিগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের বিদ্যুৎ সংযোগ না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে মুসল্লিাগণ ও মহল্লাবাসী।

শুক্রবার (৯ই এপ্রিল) জুম্মার নামাজের পর মসজিদ সম্মূখে এ মাববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মুছল্লিারা বলেন দীর্ঘ ৩ বছর ধরে মানিগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদে বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন করার পরেও কোন সুরাহা হয়নি। এতে করে মুসল্লিগণ মসজিদে নামাজ পড়তে গিয়ে গরমের দিনে ও রাতে দেরশতাধিক মুসল্লি দুর্ভোগের শিকার হন। মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্তে ও খোরশেদ আলম এর পরিচালনায় উক্ত মানববন্ধন অনুষ্টিত হয়। উক্ত মানববন্ধনে মুসল্লিরা বলেন আমরা বারবার আবেদন করার পরেও পল্লী বিদ্যুতের কর্মকর্তাগণ বিষয়টি আমলে না নেওয়ায় তাদের গাফিলাতির কারনে বিদ্যুৎ সংযোগ পাচ্ছিনা। আমাদের দাবি রমজান মাস শুরু হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ পাওয়ার দাবি জানাই।

এসময় উপস্থিত ছিলেন আরপিন আলী, আব্দুল কুদ্দুছ, আব্দুল জব্বার, আব্দুল মোতালিব, রইছ উদ্দিন, শরাফত আলী, উমেদ আলী, ফরিদ মিয়া, ফিরুজ মিয়া, আব্দুল বারিক সহ প্রায় দেরশতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

এবিষয়ে তাহিরপুর উপজেলার পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক গোলাম মূর্শেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও ইঞ্জিনিয়ারকে বারবার তাগিত দিচ্ছি দ্রুত সময়ের মধ্যে লাইনটি নির্মান করে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সজিত কুমার বিশ্বাস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই বিষয়ে আমি বিছুই জানিনা। আমি আমাদের তাহিরপুর অফিস থেকে বিষয়টি জেনে পরবর্তীতে জানাব।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281