1. admin@haworbarta.com : admin :
রাইখালী তে বন্যহাতির আক্রমনে এক বৌদ্ধ ভিক্ষুর নিহত-হাওড় বার্তা - Haworbarta
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ তাহিরপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে রুবেল- শামীম  ➤ তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে অসহায় স্বাধীন সূত্রধরের সংসার ➤ জয়নগর বাজারে আগুন, ভাঙা সড়কে দেরিতে পৌঁছাল ফায়ার সার্ভিস ➤ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা দিলেন সুনামগঞ্জ পূজা পরিষদের নেতৃবৃন্দ ➤ সুনামগঞ্জের জয়নগর বাজারে দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ জাউয়াবাজারে ব্র্যাক ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ➤ ছাতকে জহিরুল ইসলামের প্রার্থিতা ঘোষণায় চরমহল্লায় জমে উঠেছে নির্বাচনী আমেজ ➤ সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনে শেষ হলো ছয়দিনব্যাপী দুর্গাপূজা

রাইখালী তে বন্যহাতির আক্রমনে এক বৌদ্ধ ভিক্ষুর নিহত-হাওড় বার্তা

হাওড় বার্তা ডেস্কঃ
  • প্রকাশ সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৮৪ বার পড়া হয়েছে

রাঙামাটি(চট্রগ্রাম)প্রতিনিধি

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। নিহত বৌদ্ধ ভিক্ষু ভদন্ত আজ্ঞাধাম্মা থের( ৫৮) ঐ ইউনিয়নের ৫নং ওয়ার্ড কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ছিলেন। সোমবার (১৯ জুলাই) সকাল ৫.৩০ মিনিটে বিহার এর পাশে এই ঘটনা ঘটে বলে জানান কারিগর পাড়ার কার্বারি উথোয়াইপ্রু মারমা। তিনি জানান, নিহত বৌদ্ধ ভিক্ষু বিহারে পুজা শেষ করে বিহার হতে বের হলে বন্য হাতি ভান্তেকে আক্রমন করলে তিনি ঘটনাস্থলে নিহত হন। এতে, আশেপাশে বাড়ী ঘর দূরে থাকায় সেই মূহুর্তে ভিক্ষুকে বাঁচাতে কেউ আসেনি।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী প্রতিবেদক কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চন্দ্রঘোনা থানার পুলিশ সদস্য ফোর্স গেছেন। এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca