1. admin@haworbarta.com : admin :
অপহরণের ৩ মাস পর কিশোরী ছাতক থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

অপহরণের ৩ মাস পর কিশোরী ছাতক থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

হাসান আহমদ
  • প্রকাশ রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২২৮ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ওসমানি নগরে ৩ মাস আগে এক কিশোরীকে অপহরণের ঘটনায় মূল অপহরণকারীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহরণ হওয়া কিশোরীকে।

আজ রবিবার দুপুরে ছাতক থানার দক্ষিণ খুরমা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেনপুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তার ওই অপহরণকারী হল- সিলেট জালালাবাদ থানার ইসলামপুর মানসিনগর গ্রামের বাসিন্ধা আব্দুল মতিন (৫৫)।

অভিযান পরিচালনা করেন জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং ওসমানি নগর থানা পুলিশ, এবং এসময় সহযোগিতা করেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, ভুইগাও গ্রামের বাসিন্ধা অলিউর রহমান।

জাউয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাজ্জাদ হোসেন বলেন, আসামি মেয়েটিকে অপহরণ করে ছাতক থানায় আত্বোগোপনে ছিলো।

মোবাইল ফোন ট্রাক করে ওই কিশোরী উদ্ধার করা হয়েছে। এবং গ্রেফতারকৃত অপহরণকারীকে আব্দুল মতিন কে ওসমানি নগর থানা পুৃলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca