1. admin@haworbarta.com : admin :
অসহায় মানুষদের পাশে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি,হাওড় বার্তা  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

অসহায় মানুষদের পাশে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি,হাওড় বার্তা 

রবিন পাঠান :- জামালপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ২৩৩ বার পড়া হয়েছে

বরাবরের মতো ঈদুল আজহা কে সামনে রেখে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

জামালপুরের সরিষাবাড়ীতে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ব্লাড ফাইটার ফর হিউম্যানিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ( ২০ জুলাই) উপজেলার দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করেন উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকল সদস্যবৃন্দ।

অসহায় ও দুস্থ যারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না তাদের জন্যই মূলত ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারসামগ্রীর মধ্যে ছিলো সেমাই-২ প্যাকেট, চিনি-১কেজি, তেল-১/২কেজি, লুডুস-১প্যাকেট, দুধের প্যাকেট-২টি, সাবান-১টি।

ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্ল্যাড ফাইটার ফর হিউম্যানিটির প্রধান উপদেষ্টা মোখলেসুর রহমান লাভলু, উপদেষ্টা এ কে এম রাশেদুজ্জামান ডালিম, ফিরোজ আলম, মির্জা অপু, মির্জা শাহনেওয়াজ অনিক, জাহিদ হাসান, হাবিবুর রহমান সহ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিবুল ইসলাম রিপন, সহ সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক ফরিদ আহম্মেদ সহ প্রমুখ।

গরীব-অসহায় মানুষ এসব উপহারসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে ব্লাড ফাইটার ফর হিউম্যানিটির সংগঠন এর সাথে সম্পৃক্ত সকলের সুস্বাস্থ্য এবং এমন কর্মকাণ্ড যেন আরো ছড়িয়ে পড়ে সে জন্য দোয়া করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca