1. admin@haworbarta.com : admin :
কক্সবাজারে শ্রম অধিদপ্তর কার্যালয় করার দাবি করেন রোকন আহমেদ রাকিব - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

কক্সবাজারে শ্রম অধিদপ্তর কার্যালয় করার দাবি করেন রোকন আহমেদ রাকিব

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৩২ বার পড়া হয়েছে

 

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়াকার্স এমপ্লয়িজ ফেডারেশন কর্তৃক আয়োজিত”কেমন আছে পর্যটন খাতের শ্রমিক -শ্রম আইনে ও করোনাকালে ” এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেলস ওয়াকার্স এমপ্লয়িজ ফেডারেশনের আহবায়ক রাশেদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের পর্যটন সেক্টরের বিভিন্ন কার্যাবলী তুলে ধরেন।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরুজ।
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য শ্রমিক জননেতা রাজেকুজ্জামান রতন।
জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ( স্কপ) কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য সাইফুজ্জামান বাদশা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি ওসমান আলী। উত্তরাঞ্চল হোটেল রেস্তোরাঁ শ্রমিক পরিষদের সদস্য সচিব আব্দুল মমিন মন্ডল।
এসময় কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার জেলার প্রতিনিধি রোকন আহমেদ রাকিব বলেন শ্রমিকদের সুরক্ষার জন্য কক্সবাজারে কোন শ্রমিক অধিদপ্তর নাই। তাই কক্সবাজারে শ্রমিক অধিদপ্তরের কার্যালয় করার জন্য কক্সবাজারবাসীর পক্ষ থেকে জুরালো দাবি জানান। এসময় কেন্দ্রীয় নেতা আরও বলেন করোনাকালে পর্যটন শিল্পের সাথে জড়িত নানা পেশাজীবীদের জন্য আর্থিক কিংবা খাদ্য সহায়তার ব্যবস্থা করে যেন সব শ্রেণির মানুষে পায় তার জন্য অনুরোধ করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca