শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের ৭০০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

নোমান আহমেদ(সিলেট) কোম্পানীগঞ্জঃ

আলোকিত কোম্পানীগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য এই শ্লোগান কে সামনে রেখে গড়া উঠা কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের বন্যা দুর্গত পরিবারের মধ্যে উপজেলার ৬ টি ইউনিয়নের ৭০০ টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ বন্যা কবলিত মানুষের মধ্যে চিড়া,মুড়ি,গুড়,আলু,পেয়াজ, ওরাল স্যালাইন,বিতরণ করা সম্পন্ন হয়েছে।

উপজেলা সদরস্থ সংগঠন এর কার্যালয়ে আজ ২৫ শে মে রোজ বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ বিতরণ কর্মসূচির শুভ সুচনা করা হয়।সংগঠনের কার্যবাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সুনামধন্য ভাইস চেয়ারম্যান জনাব মোঃ লাল মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জিয়াদ আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলমগীর আলম,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কার্যবাস্তবায়ন কমিটির সমন্বয়ক জনাব শামীম আজাদ চৌধুরী, হাবিবুল্লাহ জাবেদ, কার্যবাস্তবায়ন কমিটির সদস্য জনাব রাসেল আহমদ,কার্যবাস্তবায়ন কমিটির সদস্য সাংবাদিক মঈনুদ্দিন মিলন,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান, কার্যবাস্তবায়ন কমিটির সদস্য ও ইউ/পি সদস্য মাওলানা মাহবুবুর রহমান,সদস্য সাংবাদিক তরিকুল ইসলাম, শরীফ উদ্দিন, নজরুল ইসলাম,সদস্য হেলাল আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহছানুল মাহবুব, সংগঠনের বাহরাইন শাখার সেক্রেটারী সাইদুর রহমান,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হাসান , সাবেক ত্রান বিষয়ক সম্পাদক সাদ্দাম আহমেদ, বাহরাইন শাখার সহ সাধারন সম্পাদক লিটন আহমদ, সাংবাদিক নোমান আহমদ, আখতারুজ্জামান,সরওয়ার খাঁন,প্রমুখ।
কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে সংগঠনের সাবেক সভাপতি ত্রাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক কানাডা প্রবাসী শাহজাহান মোহাম্মদ রুমেল, যুগ্ম আহবায়ক সৌদি আরব শাখার সভাপতি হাফিজ আনছার উদ্দিন, যগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি, সদস্য সচিব ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ নুর, যুগ্ম আহবায়ক সৌদি আরব প্রবাসী মোঃ নুর মিয়া, মোঃ আলী আকবর, ও যুগ্ম সদস্য সচিব দুলাল আহমেদ ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় দেশের কার্যবাস্তবায়ন কমিটি সহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281