1. admin@haworbarta.com : admin :
ছাতকে ৪৩৪ গাছের নিলাম তদন্ত দাবিতে স্মারকলিপি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে ৪৩৪ গাছের নিলাম তদন্ত দাবিতে স্মারকলিপি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত নিলামে বিক্রি হওয়া ৪৩৪টি গাছের মূল্যায়ন, কাঠের পরিমাণ ও নিলাম প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা কমিটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সংগঠনের আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার স্বাক্ষরিত লিখিত আবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরের আওতায় নির্ধারিত ৪৩৪টি গাছের নিলাম গত ১০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়। গাছগুলোর মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে উপকারভোগীদের অংশ ৯ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং সরকারি অংশ ৩ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

বন বিভাগের হিসাব অনুযায়ী, গাছগুলো থেকে প্রায় ৩ হাজার ৫২৯ ঘনফুট কাঠ এবং ২ হাজার ৬৭১ ঘনফুট জ্বালানি কাঠ পাওয়া যাবে। নিলামভুক্ত গাছের মধ্যে রেইনট্রি, মেহগনি, আকাশমণি, শিশু, জাম, পিটালি, অর্জুন, ছাতিয়ান, জারুল, গামারি, কড়ই, চাপালিশ, বাবলা ও কদমসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, গাছের প্রজাতি, বয়স, আকার ও কাঠের পরিমাণ বিবেচনায় সরকারি মূল্যায়ন যথাযথ হয়েছে কি না এবং নিলামমূল্য বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন। পাশাপাশি নিলাম প্রক্রিয়ায় যথাযথ প্রতিযোগিতা নিশ্চিত হয়েছিল কি না, কার্যাদেশ অনুযায়ী গাছ কাটা হচ্ছে কি না এবং নির্ধারিত সীমার বাইরে কোনো গাছ কাটার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের দাবি জানানো হয়।

এ ছাড়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গাছ কাটার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা, বিক্রয়লব্ধ অর্থের সরকারি ও উপকারভোগীদের অংশ সঠিকভাবে নির্ধারণ ও বণ্টন এবং নিলামসংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদন, গাছের তালিকা, কাঠ ও জ্বালানি কাঠের পরিমাণসহ সংশ্লিষ্ট তথ্য জনসমক্ষে প্রকাশের আহ্বান জানানো হয়।

আবেদনে আরও বলা হয়, তদন্তে অনিয়ম, অব্যবস্থাপনা, স্বার্থসংশ্লিষ্টতা বা সরকারি সম্পদের আর্থিক ক্ষতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সরকারি সম্পদ সংরক্ষণ ও পরিবেশ রক্ষার স্বার্থে বিষয়টির স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত অত্যন্ত জরুরি। এ সময় সংগঠনের দায়িত্বশীল সদস্য জামিল হোসেন, দিলোয়ার হোসেন জয়, কেএমএ বাসিত, শিব্বির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca