1. admin@haworbarta.com : admin :
"জামালগঞ্জের চারটি ইউনিয়ন নির্বাচনে দু'টিতে সতন্ত্র ও দু'টিতে নৌকার জয়" - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

“জামালগঞ্জের চারটি ইউনিয়ন নির্বাচনে দু’টিতে সতন্ত্র ও দু’টিতে নৌকার জয়”

মোঃ নাজির হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি 

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর বুধবার(০৫ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর মধ্যে দু’টি ইউনিয়ন বেহেলী ও ফেনারবাকে নির্বাচিত হয়েছে নৌকার মাঝি ও আ’লীগ মনোননীত প্রার্থী সুব্রত সামন্ত সরকার ও কাজল চন্দ্র তালুকদার। অপর দুটি ইউনিয়ন ভীমখালি ও সাচনা বাজারে নির্বাচিত হয়েছেন সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান তালুকদার ও মোঃ মাসুক মিয়া।

এই নির্বাচনে ফেনারবাক ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী কাজল চন্দ্র তালুকদার তাঁর নৌকা প্রতীকে ৬ হাজার ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নেতা (সতন্ত্র ) প্রার্থী মোঃ জোলফিকার চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন।

অপর দিকে বেহেলী ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী সুব্রত সামন্ত সরকার নৌকা প্রতীকে ৩ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ’লীগের বিদ্রোহী প্রার্থী অসীম চন্দ্র তালুকদার ঢোল প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৫ ভোট।

অপরদিকে ভীমখালি ইউনিয়নে ৬ হাজার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির নেতা (সতন্ত্র) প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে মোঃ আক্তারুজ্জামান তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’ লীগের মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান শাহ নৌকা প্রতীকে ৫ হাজার ৬৯৮ ভোট পেয়েছেন হাজার ।

অপরদিকে সাচনা বাজার ইউনিয়নে ৫ হাজার ৫২৮ ভোট পেয়ে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন বিএনপির নেতা- মোঃ মাসুক মিয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’ লীগের মনোনীত প্রার্থী মোঃ সায়েম পাঠান ৩ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন।

বুধবার রাত ১০ টায় উপজেলা নির্বাচন অফিসার আনোয়ারুল ইসলাম বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতিঃ- নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার। তিনি বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে আমরা সর্বদা মাঠে তৎপর ছিলাম, যার ফলশ্রুতিতে শান্তিপূর্ণ ভাবে ইউনিয়ন গুলোতে কোনো প্রকার ঝামেলা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন সামনের নির্বাচন গুলোতেও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী একইভাবে তৎপর থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca