1. admin@haworbarta.com : admin :
জয়শ্রী ইউপি আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

জয়শ্রী ইউপি আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটায় জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ- ১ আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন। ওই ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খোকনের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহ-সভাপতি নাজিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে ওই ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয় এবং রমজান আলীকে সভাপতি ও মুখলেছুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca