শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

নাসিরনগরে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল সচেতনতা বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৮ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বুধবার ২৫ মে ২০২২ উপজেলা মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি ( NAAND) আয়োজনে দিনব্যাপী উপজেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মোনাববর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন , ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার। প্রশিক্ষণ প্রদান করেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসা ডাঃ মোঃ তানভীর আনসারি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকার, শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান গিলমান, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সমাজ সেবা কর্মকর্তা, বিশ্বদেব চক্র বর্তী প্রমুখ। কর্মশালায় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সূধীজন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281