

সুজিত কুমার চক্রবর্তী
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। কৃষকদের উৎপাদিত ফসল দীর্ঘদিন নিরাপদে সংরক্ষণের লক্ষ্যে প্রথমবারের মতো উপজেলায় একটি ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। এ সময় তিনি প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি, প্রয়োজনীয় অবকাঠামো ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে এমপি এম এ হান্নান দ্রুততম সময়ে প্রকল্পের কাজ সম্পন্ন করে কৃষকদের সেবার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সংশ্লিষ্টরা জানান, কোল্ড স্টোরেজটি চালু হলে কৃষকরা আলু, শাক-সবজি ও অন্যান্য কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণের সুযোগ পাবেন। এতে মৌসুমে কম দামে ফসল বিক্রি করতে হবে না, ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং ফসলের অপচয়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ফলে কৃষকদের আয় বৃদ্ধি ও স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

