1. admin@haworbarta.com : admin :
প্রকাশককে হুমকি দেওয়া সেই সন্ত্রাসী দুলালের নামে থানায় জিডি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

প্রকাশককে হুমকি দেওয়া সেই সন্ত্রাসী দুলালের নামে থানায় জিডি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।

কুষ্টিয়া থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা দৈনিক প্রতিবাদী কন্ঠে গত ২৩ তারিখে “রক্তের হোলিখেলায় মেতে উঠেছে পাঞ্জের ও সবুজ হত্যা মামলার প্রধান আসামি দুলাল” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরদিন ২৪ তারিখ রাত ৩ ঘটিকার সময় থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বহুল আলোচিত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি কুষ্টিয়া মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন দুলাল তার ব্যবহৃত ০১৭৪৬-১৬২৮৫১ নং মোবাইল থেকে পত্রিকার প্রকাশক ইমতিয়াজ আহমেদ মিলনের ব্যবহৃত ০১৩০৪-১২৮৭৬২ নম্বরে ফোন দিয়ে বিভিন্ন হুমকি-ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

সাধারণ ডায়েরির সূত্র মতে দুলাল বলেন, তুই যদি নিউজ ডিলিট না করিস তোর অফিস আমাদের ছেলেদের দিয়ে ভাঙচুর করাব সেই সাথে প্রাণনাশের হুমকিও প্রদান করে। তার এরূপ হুমকিতে প্রতিবাদী কন্ঠে’র প্রকাশক নিরাপত্তাহীন হয়ে পড়ায় গত ২৪ তারিখ বিকেলে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৪৫৩।

উল্লেখ্য আহম্মদপুর বাসিন্দাদের কাছে দুলাল একটি আতংকের নাম তাকে নিয়ে এলাকাবাসী সকল সময় আতঙ্কিত থাকে। তারই বক্তব্যের বিষয় তুলে ধরে একই শিরোনামে জাতীয় দৈনিক গণকণ্ঠ, দৈনিক আলোকিত সকাল, প্রতিবাদী কন্ঠ সহ দশ-বারোটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে দুলাল মরিয়া হয়ে ওঠেন নিউজ বন্ধ করার জন্য।

অবশেষে নিউজ বন্ধ না করতে পেরে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া শুরু করেন সন্ত্রাসী স্টাইলে। চরমপন্থী সন্ত্রাসী এই দুলাল কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিখোঁজ সবুজের মামা। তিনি শুধু প্রকাশককেই হুমকি দেন নাই, হুমকি দিয়েছেন প্রতিবাদী কন্ঠে’র সম্পাদককেও। প্রকাশক আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার কারণ একটাই জিডিটি সুষ্ঠুভাবে তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca