1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা সম্পন্ন - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথের রামপাশা ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা সম্পন্ন

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা মঙ্গলবার (২৪ মে) বিকেলে স্থানীয় বৈরাগী বাজারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর। সভায় তেরাব আলীকে সভাপতি ও সোনা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট রামপাশা ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান রিয়াজ, রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি ডাঃ মাহবুব আলম চৌধুরী প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক মারফত আলী, কৃষক লীগ নেতা আজিম উদ্দিন, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রামপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনছুর আহমদ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহেব উদ্দিন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca