1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে গাড়ী ও অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে গাড়ী ও অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জাম ও একটি ট্রাকসহ আন্ত:জেলার ডাকাতদলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ মে) সিলেট আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

এর আগের দিন সোমবার মধ্যরাতে উপজেলার অলংকারি ইউনিয়নের বটেরতল বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, সিলেট এসএমপির জালালাবাদ
থানার দখড়ী গ্রামের ফয়জুল হকের ছেলে বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত (৩২),
একই থানার কান্দিবাড়ি গ্রামের মৃত আবদুল ওয়াহাব ওরফে ছোয়াব আলীর ছেলে
জয়নুল মিয়া (৩৪), কোম্পানীগঞ্জ থানার শিমুলতলা (নোয়াগাঁও) গ্রামের শরীফুর
রহমানের ছেলে রুহুল আমীন (২৯) ও এয়ারপোর্ট থানার রঙিন টিলা গ্রামের জহির
মিয়ার ছেলে আফজল মিয়া (২০)।

থানা পুলিশ সূত্র জানায়, ঘটনার রাতে অলংকারি ইউনিয়নের টেংরা এলাকায়
ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল আন্ত:জেলা ডাকাতদলের একটি টিম। খবর পেয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমানের দিক নির্দশনায় ও (ওসি তদন্ত) জাহিদুর রহমানে নেতৃত্বে এক দল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।

এক পর্যায়ে টেংরা বটেরতল এলাকায় বসানো হয় চেকপোষ্ট। তখন একটি ট্রাক থানানো হলে কিছু বুঝে ওঠার আগেই তিনজন ডাকাত ট্রাক থেকে লাফিয়ে পালানোর সময় দুইজনকে পাকড়াও করে পুলিশ।

অন্যরা ব্যারিকেড ভেঙ্গে ট্রাক নিয়ে পালিয়ে যাবারকালে ধাওয়া করে ট্রাকসহ আরও দুইজনকে দক্ষিণসুরমা থানার তেতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে লোহার তৈরী ২টি কাটার, ১টি অত্যাধুনিক প্লাস, রামদা, এক বান্ডিল লাইলনের রশি ও একটি হাউড্রোলিক ডাম্পার ট্রাক জব্দ করে পুলিশ।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান
বলেন, ওরা (গ্রেফতার হওয়া চার ডাকাত) ডাকাতদলের সক্রিয় সদস্য। প্রত্যেকের
বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি-ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca