1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৯ মে, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৯ মে) দুপুরে ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে এপিবিএনের একটি দল সহায়তা করেন।

এরমধ্যে মেয়াদবিহীন পরীক্ষা সামগ্রী রাখার দায়ে উপজেলা সদরের নতুন বাজারের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও মা-মণি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, অভিযান চলাকালে এসব ডায়াগনস্টিক সেন্টারের গবেষণাগারে বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্টও পাওয়া গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার ডায়াগনস্টিক সেন্টারসমূহের বৈধ নিবন্ধন আছে কি না এবং ওইসব প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের সনদ আছে কি না, তা তদারকি করা হয়।

অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca