

মোঃ তহিদুল ইসলাম মণিরামপুর উপজেলা প্রতিনিধি
যশোর মনিরামপুরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটুক্তি করায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের শাস্তির দাবিতে মণিরামপুর উপজেলা ছাত্র লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য কালে ছাত্রদল কে চ্যালেন্স করে বলেন আমরা মণিরামপুর উপজেলা ছাত্র লীগ বলেন।আমরা জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছাত্র লীগ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ছাত্র লীগ, আমরা মণিরামপুরের গর্ব লেখক ভট্টাচার্যের কর্মী। আমরা বেঁচে থাকতে কোনো অপশক্তির কাছে মাথানতো কোরবো না।মণিরামপুর ছাত্র লীগ প্রস্তুত, ছাত্রদল যুবদল সহ জামাত বি এন পি কে চ্যালেন্স করছি আসুন রাজপথে আড়ালে থেকে জণগণ কে বিভ্রান্তি না করে।
আপনাদের জলে দেশের উন্নয়ন দেখে,আপনারা জণগণ কে আর পুজি করে বোকা বানিয়ে দেশ কে লুটপাট করেছেন,আর নয়।এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন লাভলু, উপজেলার মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জনাবা নাজমা খানম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ছাত্রনেতা মিকাইল হোসেন,সাবেক যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরুণ আওয়ামী লীগ নেতা সন্দ্বীপ কুমার ঘোষ, সাবেক জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রকি, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাপ্পি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান অভি,তোখড় ছাত্র নেতা সাবেক উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মী।


সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
ব্যবস্থাপনা সম্পাদক: সোহান মিয়া
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজরুম: 01729-880016 বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

