1. admin@haworbarta.com : admin :
মা-মেয়ের স্বপ্নপূরণ এর গল্প। - Haworbarta
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

মা-মেয়ের স্বপ্নপূরণ এর গল্প।

এনামুল হক ইমন
  • প্রকাশ শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আমি রেজিনা সুলতানা,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগ থেকে মাস্টার্স পাশ করে সাংবাদিকতাকে পেশা হিসাবে নেয়ার স্বপ্ন ছিল দুচোখে। একটা জনপ্রিয় দৈনিক পত্রিকায় ইন্টার্নশীপ শেষ করে বেশ কিছুদিন কাজ করি। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারনে পেশা পরিবর্তন করতে হয়। একটি স্বপ্নের মৃত্যু হয়।শুরু হয় নতুন অধ্যায়।সাত বছর শিক্ষকতা করার পর আবার কর্মজীবনের ছন্দপতন।নিজে কিছু করব সেই স্বপ্ন অনেক দিনের।শুরু হলো নতুন অধ্যায়।এদিকে আমার কন্যা অনন্যা স্বনামধন্য কোম্পানীতে কাজ করলেও সব সময়েই চাইতো ক্রিয়েটিভ কিছু করার। ছোটবেলা থেকেই ও খুবই ক্রিয়েটিভ ছিল,বেশ ছোট থেকেই ও নিজে ডিজাইন করে পোশাক পরতো।আর সবাই তার প্রশংশা করত। মা আর মেয়ের স্বপ্ন দেখার শুরু সেখান থেকেই।

গুটি গুটি পায়ে ২০১৭ সালে শুরু হলো রেজিনা’স ইয়েলো মার্ট- এর যাত্রা।শুরুটা খুব একটা মসৃন ছিল না। খুব কম পুঁজি আর স্বল্প পরিসরে শুরু করলাম। সাধারনত সবাই প্রথমে অনলাইন এবং পরে শোরুম নিলেও আমাদের ক্ষেত্রে পুরোপুরি বিপরীত। শোরুম দিয়ে শুরু করে তার এক বছর পর অনলাইনে আমরা কাজ শুরু করি। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশী-বিদেশী সব ধরনের পোডাক্ট নিয়ে কাজ করছি।

মেয়েদের পোশাক আর অলংকার নিয়ে আমাদের কাজ।আমাদের সিগনেচার প্রডাক্ট হলো দেশীয় কাপরে নিজদের ডিজাইন করা শারী, যা দেশে-বিদেশে সমানভাবে জনপ্রিয়। আজকে যতটুকু আমাদের পরিচিতি অথবা জনপ্রিয়তা তার সবটুকুই আমাদের মা-মেয়ের কঠোর পরিশ্রম আর সততার ফসল। আর অবশ্যই কাস্টমারের ভালবাসা। কোয়ালিটি কিংবা সততার প্রশ্নে আমরা কখনো আপোষ করি না, তাই রেজিনা’স ইয়েলো মার্ট – বিশ্বাস আর ভরসার নাম।

পরিবারের সহযোগিতার কথা না বললেই নয়। সবার সহযোগীতা আর সৃষ্টিকর্তার অশেষ রহমত আমাদের চলার পথকে আরো মসৃন করেছে। সবার দোয়া আর শুভকামনা চাই , যেতে চাই বহুদুর। মা-মেয়ের ব্রান্ড মানেই যেনো হয় রেজিনা’স ইয়েলো মার্ট। সমাজের সব বাঁধা আর প্রতিবন্ধকতা পার হয়ে যেতে চাই বহুদুর। আস্হা আর ভালোবাসায় টইটুম্বুর থাকুক রেজিনা’স ইয়েলো মার্ট। ভালবাসি সবাইকে, ভালবাসা দিয়ে জয় হোক সব অকল্যান-অমংগলের।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca