1. admin@haworbarta.com : admin :
রাজশাহীতে ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাজশাহীতে ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের সম্পৃক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। পরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। এর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগের বিকল্প নেই। তিনি বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, ফুলের টব ও পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।

প্রশাসক জানান, আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মশক নিধন অভিযান জোরদার করা হবে এবং বর্ষার আগেই দুই সপ্তাহব্যাপী বিশেষ ফগিং কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

র‌্যালিতে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলর, স্বাস্থ্যকর্মী, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, বিডিক্লিনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca