শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জগন্নাথপুরে মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবিতে মানববন্ধননির্বাচিত হয়ে সদস্যদের ধন্যবাদ জানালেন ইন্জিনিয়ার মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে ৬ দিন ধরে নিখোঁজ কার্পেন্টার, থানায় জিডিGG প্যানেলের প্রার্থী মাইনুল ইসলাম পলাশের কৃতজ্ঞতা প্রকাশআগামীকাল আইএইটি নির্বাচন-২০২৬: মুখোমুখি GG ও UC প্যানেল১০ মাস পর দায়িত্বে ফিরলেন জয়কলস ইউপি চেয়ারম্যান সুজনএনায়েত-সুমায়েল-নিক্সন পরিষদে প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনবিশ্বনাথে খাজাঞ্চী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার আহমদ ​শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেনশত কোটি টাকার সেতুর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে মোটরসাইকেল ও চাঁদের গাড়ী মুখোমুখি সংর্ঘষে নিহত ১ আহত ২

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

 

চাইথোযাইমং ,রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক আবাসিক এলাকায় রাজস্থলী টু বাঙ্গালহালিয়া সড়কে মটরসাইকেল ও চাঁদের গাড়ীর মুখোমৃখি সংর্ঘষের ঘটনায় উক্যাচিং নামক( ১৮) স্কুল পড়ুয়া নবম শ্রেনীর ছাত্রী নিহত হয়েছে। অাহত হলেন অারো ২ জন তারা হলেন, মোটর বাইক চালক কাঞ্চন তনচংগ্যা ২৬, মাওয়াচিং ২০ গুরুতর অাহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালহালিয়া শফিপুর নামক এলাকায়। শুক্রবার সকাল সাড়ে অাট টায় রাজস্থলীর চন্দ্রঘোনা সড়কে বিপরীত থেকে অাসা চাঁদের গাড়ী ও মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলে উক্যাচিং মারমা নামে স্কুল ছাত্রী নিহত হন। এ ঘটনায় বাইক চালক ও অারেকজন নারী যাত্রী অাহত হয়েছেন। নিহত উক্যাচিং মারমা বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের মংবাচিং মারমার মেয়ে বলে জানা যায়।সে কাপ্তাই উপজেলাধীন চিৎমরম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনায শুনেছি, সকালে ঘটনার পর পর ঘটনাস্থে পুলিশ পাঠানো হয়েছে। তাদের কে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে কতব্যরত ডাক্তার উক্যাচিং মারমা কে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় চাঁদের গাড়ী চালক পালিয়ে যায়। ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানান। এ ব্যাপারে মামলার প্রক্রিয়াধীন চলছে।।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281