1. admin@haworbarta.com : admin :
শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে

মোঃ আবু খালেদ
  • প্রকাশ রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩২০ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ উপজেলা বিশেষ প্রতিনিধি

রোববার (১৫ আগস্ট) সকাল ১০ টায় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউণ্ডেশন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণের পর সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভা শুরু হয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান,সহ আরো অনেকে৷ এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী।

তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca