1. admin@haworbarta.com : admin :
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলো ইসলামি ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলো ইসলামি ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

আবু তাহের মিসবাহ, বিশেষ প্রতিনিধিঃ-
সিলেটের কানাইঘাট , বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বন্যা কবলিত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।

গতকাল (২৫ মে) সংগঠনের সভাপতি আবুল হাসিম শাহীর নেতৃত্বে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

এসময় ছাত্রনেতা আবুল হাসিম শাহী বলেন, আপনারা নিশ্চয় অবগত রয়েছেন- সিলেটে প্রচুর বৃষ্টি ও পাহাড়ী ঢলের কারণে ভয়াবহ বন্যা হয়েছে। বন্যায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এখনও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গৃহহীন বহু পরিবার মানবেতর জীবনযাপন করছে। এ সকল অসহায় মানুষগুলো নিরবে কাঁদছে’। এই করুণ পরিস্থিতিতে দেশের সকল সামর্থ্যবান মানুষদের তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসা উচিত। কেননা ইসলাম আমাদের সেই শিক্ষাই দেয়।

তিনি আরো বলেন সরকারের প্রতি আমাদের জোড় দাবি থাকবে সিলেটের বন্যার্ত মানুষদের প্রতি সুনজর রাখার এবং তাদরে জন্য ত্রাণ বরাদ্দ বাড়িয়ে দিয়ে সকল বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর। পাশাপাশি আক্রান্ত এলাকায় সরকারিভাবে পর্যাপ্ত মেডিকেল ক্যাম্প গঠন করে দুর্গত মানুষের সেবা প্রদানের এগিয়ে আসার জোর দাবি জানান আবুল হাসিম শাহী।

ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসিম শাহী, ইসলামী যুব খেলাফত চট্টগ্রাম মহানগরের সভাপতি ওসমান কাসেমী, কেন্দ্রীয় সহসভাপতি মহিউদ্দিন কামিল, কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল হাই মাসুম, কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন, ছাত্রনেতা ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি হিফজুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন রাতুল, কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফখরুদ্দীন শিবলী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক হোসাইন আহমদ সরাইলী, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আশরাফ শিহাব, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক এনায়েত ঢালী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজাহিদুল ইসলাম জিহাদ, কেন্দ্রীয় সদস্য আহমেদ মুসা, ছাত্রনেতা ইউসুফ, ওসামা বিন ইসহাক, মাহবুব, শাহ আলম, ওসামা মিরপুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca