

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘সময়ের কাজ সময়ে করি, সাঁতার শিখে জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শতাধিক শিশুকে নিয়ে সাঁতার শেখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ পৌরসভার সরকারি পুকুরে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। তাহিয়া একাডেমি, অনন্তপুর, ফতেপুর, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ও প্রশিক্ষক মো. আলী হায়দার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও উদ্যোক্তা সাংবাদিক শফিউল আলম, হযরত শাহজালাল নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আমীরুল ইসলাম, অভিভাবক রিংকু চৌধুরী, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন, হুসেন আলীসহ অন্যরা।
প্রশিক্ষণ ক্যাম্পে শতাধিক শিশু অংশ নেয়। প্রশিক্ষকরা শিশুদের নিরাপদে সাঁতার শেখানো এবং পানিতে দুর্ঘটনা ঘটলে করণীয় সম্পর্কে ধারণা দেন।
বক্তারা বলেন, পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি শিশুদের বাস্তবভিত্তিক সাঁতার প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁতার শুধু বিনোদন বা শারীরিক ব্যায়াম নয়, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই প্রতিটি শিশুকে সাঁতার শেখানোর উদ্যোগ নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

