1. admin@haworbarta.com : admin :
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে!  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ মিরপুরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম এ আজিজের গণসংযোগ ও মতবিনিময় ➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে! 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২৩ মে, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: গত কয়েকদিনের ভারী বর্ষন ও পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও এখন নিচে নেমেছে। গত শনিবার থেকে পানি কমতে শুরু করায় সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ রোববার ২২ মে বন্যা পরিস্থিতির উন্নতি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবো নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, আবহাওয়া ভালো হওয়ায় নদীর পানি কমেছে। বর্তমানে জেলায় সুরমার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হচ্ছে তবে ছাতকে এখনও সুরমার পানি বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। নদীর পানি কমে গেলেও শহরের বিভিন্ন এলাকার পানি স্থির থেকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দি অবস্থায় দিন কাটছে পৌর এলাকার বাসিন্দাদের।

এদিকে পৌর শহরে বাসাবাড়ির পানি কিছুটা কমলেও ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারনে পানি দ্রুত নামছে না বলে দাবি করেছেন বাসিন্দারা।

নবীনগর এলাকার মালেক মিয়া বলেন, হঠাৎ করে পানি এসে আমাদের সবকিছু ডুবিয়ে দিয়েছে। বোরো ফসল রোদের দেখা না মিলায় পচন ধরেছে। সেই সাথে আকস্মিক বন্যায় আমাদের ইরি ফসল এখন পানির নিচে।

ধোপাখালি এলাকার সুজিত জানান, হঠাৎ করে পানি এসে আমাদের ঘরে ঢুকে গেছে। রান্না-বান্না করার মত পরিস্থিতি নাই। খেয়ে না খেয়ে দিন কাটছে। আজ থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। তবে পানি খুব ধীরগতিতে নামছে। জমে থাকা পানি ও ময়লা আবর্জনায় মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে পৌরসভার মেয়র নাদের বখত বলেন, ‘টানা কয়েকদিনের ভারীবর্ষন ও পাহাড়ি ঢলের কারনে অনেক আবাসিক এলাকায় পানি উঠেছে। আমরা লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছি। খাওয়ার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও দেয়া হচ্ছে সঙ্গে। এখন পানি নামতে শুরু করছে। আশা করছি বৃষ্টিপাত না হলে দ্রুতই বন্যার হাত থেকে মানুষ রেহাই পবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca