1. admin@haworbarta.com : admin :
স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশী যুবকের - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

স্পেনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশী যুবকের

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে বৈদ্যুতিক ব্যাটারির বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ইউসুফ হাসান আলিফ (২৭) নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার মাদ্রিদের আরগানজুয়েলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা

স্থানীয় সূত্রে জানা যায়, কাজে ব্যবহৃত সাইকেল নিতে গ্যারেজে গেলে হঠাৎ একটি বৈদ্যুতিক ব্যাটারি বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ায় আলিফসহ তিনজন আটকা পড়েন। আগুন লাগার পর আলিফ সহকর্মীদের কাছে প্রাণ বাঁচানোর আকুতি জানালেও শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও আলিফকে জীবিত উদ্ধার করা যায়নি। এ ঘটনায় আহত অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলিফের এক বন্ধু জানান, দীর্ঘ সংগ্রামের পর মাত্র দুই দিন আগে তিনি স্পেনে কাজের বৈধ অনুমতি (ওয়ার্ক পারমিট) পেয়েছিলেন। কয়েক সপ্তাহের মধ্যেই প্রয়োজনীয় বৈধ কাগজপত্র হাতে পাওয়ার আশা ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে।

প্রবাসজীবনের কঠিন সংগ্রামের মধ্যেই এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca