1. admin@haworbarta.com : admin :
হোসেনপুরে বরের গাড়ি থামিয়ে কনে ছিনতাই - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হোসেনপুরে বরের গাড়ি থামিয়ে কনে ছিনতাই

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে বরের গাড়ি থামিয়ে নববধূকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে।

রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিদলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে একই দিন নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর, নববধূ ও বরযাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস নিজ গন্তব্যে রওনা দেয়। রাতের দিকে গাড়িটি হাজিপুর বাজারে পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়ির গতিরোধ করে বলে অভিযোগ রয়েছে। তারা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এতে বরযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কনের পরিবারের দাবি, অভিযুক্ত মিয়াদ দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এমন ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca