

মোঃ একরাম হোসেন
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে কিশোরগঞ্জের হোসেনপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই বিষয়ক’ প্রশিক্ষণ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও হোসেনপুর প্রেসক্লাব যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হলরুম মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রেকসোনা খাতুন। তিনি প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির সহযোগী সম্পাদক সাহানোয়ার সাঈদ শাহীন। শুভেচ্ছা বক্তব্য দেন হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মানসুরুল হক রবিন, সাধারণ সম্পাদক মশিউর রহমান চন্দন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ বচ্চন মিয়া। এছাড়া সিনিয়র সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক বাক্কার ও মেজবাহ উদ্দিন মানিকসহ অনেকে বক্তব্য দেন।
প্রশিক্ষণে সাংবাদিকতার মৌলিক ধারণা, ফ্যাক্টচেকিং টুলস, ছবি ও ভিডিও যাচাই, রিপোর্টিংয়ের করণীয় ও বর্জনীয়, মোজোতে (মোবাইল জার্নালিজম) ডিভাইস ও টুলস সেটিংস, স্টোরিবোর্ড তৈরি, শট নির্বাচন, ইন্টারভিউ ফ্রেমিং এবং অডিও-ভিডিও ধারণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রশিক্ষণের প্রথম দিনে স্থানীয় সাংবাদিকদের মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাই ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক : আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
ব্যবস্থাপনা সম্পাদক : এডভোকেট সুজন দেওয়ান
নিউজ রুম ও বিজ্ঞাপন: 01647-834303 বার্তা বাণিজ্যিক কার্যলয়:- শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ, সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com

