1. admin@haworbarta.com : admin :
৬০ বছরে আবারো বিয়ের পিড়িতে বসলেন এমপি বাবু! - Haworbarta
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

৬০ বছরে আবারো বিয়ের পিড়িতে বসলেন এমপি বাবু!

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৪৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

৬০ বছর বয়সে বিয়ের পিরিতে বসলেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরী বাবু।

রবিবার (১৫ মে) দুপুরে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু অনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ বয়সে বিয়ে নিয়ে তোলপাড় হচ্ছে। ফেসবুকে রসালো আলোচনা সমালোচনার ছবি ভাইরাল হয়েছে। বিভিন্ন জন টিকটক করেও মজা করছেন।

জানা যায়, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক এম এ মুনিম চৌধুরী বাবু ১ ছেলে ১ কন্যা সন্তানের জনক। দুসন্তানই বিবাহিত। প্রথম স্ত্রী ও ছেলে-মেয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে এম এ মুনিম চৌধুরী বাবু ২০১৪ সালে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে পরিচয় হয় একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তৎকালিন কলেজে পড়ুয়া তানিয়া আক্তারের সাথে। দীর্ঘ কয়েক বছরের পরিচয়ের পর পারিবারিক ভাবে বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের স্থানক্ষণ নির্ধারণ করা হয় আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে। গতকাল রবিবার (১৫ মে) বিয়ের দিন নিজ গ্রাম কুর্শি থেকে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে উপস্থিত হন। বরযাত্রী হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়স্বজন বিয়েতে অংশগ্রহণ করেন। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে স্ত্রী তানিয়া আক্তারকে নিয়ে বাড়ি ফেরেন মুনিম চৌধুরী বাবু। এদিকে সাবেক এমপি মুনিম চৌধুরী বাবুর বিয়ের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু বলেন, আমার প্রথম স্ত্রী দুই সন্তান যুক্তরাজ্যে বসবাস করেন, দেশে আসেন না। বাংলাদেশে আমি একাকিত্ম জীবন অতিবাহিত করছি। এজন্যই মূলত পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca