1. admin@haworbarta.com : admin :
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময় - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নকল্পে এমপি এমরান আহমদের মতবিনিময়

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

​গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মাহবুবুল আলম, সিলেট জেলা সিভিল সার্জন ডা. মো:নাসির উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জসহ সমগ্র এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

​সভায় বক্তারা হাসপাতালের চিকিৎসার মানোন্নয়ন, চিকিৎসক সংকট নিরসন ও জরুরি সেবার গতি বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca