1. admin@haworbarta.com : admin :
তৃণমূল যুব জোট ‘আগুন’-এর যাত্রা শুরু - Haworbarta
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ চেয়ারম্যান নয়, সেবক হয়ে বোগলাবাজারবাসীর পাশে থাকতে চান আবুল হোসেন ➤ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখের মালামাল আটক ➤ তাহিরপুরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পবিত্র কোরআন বিতরণ ➤ জগন্নাথপুরে ‘ইমছা বিউটি’র গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন ➤ দিরাইয়ে ১২০০ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ➤ ছাতকে হাসানাইন তাহফিজুল কুরআন মাদরাসার স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন ➤ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ➤ জগন্নাথপুরে ইসলামিক সোসাইটির মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন ➤ শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি সনজয়, সম্পাদক আনোয়ার ➤ ছাতকে হাওর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

তৃণমূল যুব জোট ‘আগুন’-এর যাত্রা শুরু

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম রেদুয়ান: প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন যুব নেতৃত্বাধীন জোট Alliance for Grassroots Unity for Nature (AGUN)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১ঘটিকায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (BYEI) কো ফাউন্ডার সায়েদ মুনতাসির রিদওয়ানের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডির সুমাইয়া মামুন, ভূমিহীন কৃষক আন্দোলনের শেখ নাসির উদ্দিন, রিভারাইন পিপলের শেখ রুকন, সিনিয়র অফিসার্স ওয়াস্কফার্ম জেরিন আক্তার, সাংবাদিক মো.আয়াজ রবি, সংগঠক রুহুল আমিন, আগুন প্রোগ্রামের কো-অর্ডিনেটর রিশাদ হালিমা এবং AGUN-এর প্রতিনিধি হিমু রাজ, রাতুল মুন্সী, রবিউল ইসলাম, বিথী আক্তার ও কুহিনূর বেগম,প্রমুখ।

বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী, কৃষক, শ্রমিক, জেলে, গবেষক ও সাংবাদিক প্রতিনিধিদের উপস্থিতিতে জোটটির আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করা হয়।

বক্তারা বলেন, তৃণমূল জনগোষ্ঠীর অধিকার রক্ষা, পরিবেশগত সংকট মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে এই জোট গড়ে তোলা হয়েছে।

আয়োজকরা জানান, AGUN তৃণমূল জনগোষ্ঠীর জীবন-জীবিকা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, শ্রমিক-কৃষকের অধিকার এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে কাজ করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, নীতিনির্ধারণে জনসম্পৃক্ততা বৃদ্ধি, গবেষণা, জনসচেতনতা এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় জোরদারে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে জোটের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca