1. admin@haworbarta.com : admin :
বিশ্বনাথে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাওয়ারুন নেছা - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি হাওয়ারুন নেছা

মো: আবুল কাশেম
  • প্রকাশ সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি : ভোটাধিকার প্রায়োগ করতে নাতির কোলে করে সকাল ১০টায় নিজ ভোট কেন্দ্রে আসেন ৮১ বছর বয়সি হাওয়ারুন নেছা।

কিন্তু ইভিএম পদ্ধতির ভোটে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি তিনি। কয়েকবার চেষ্টার পরও ভোট দিতে না পেয়ে ফিরে যান তিনি।

হাওয়ারুন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে এলাহাবাদ আলিম মাদরাসা কেন্দ্রের ভোটার ও স্থানীয় তেলিকোনা গ্রামের বাসিন্দা।

তিনি এ প্রতিবেদককে আক্ষেপ করে বলেন, গেল ইউনিয়ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলাম। এবার আর ভোটটা দিতে পারলাম না।

একই কেন্দ্রে এ কারণে ভোট দিতে পারেননি মদরিছ আলী নামের সত্তরোর্ধ্ব আরও এক ভোটার। তিনি জানান, ‘কতো ভোট দিয়েছি। কিন্তু কোন দিন এমনটি হয় নাই।

সরেজমিন বিভিন্ন ভোট সেন্টার ঘুরে দেখা যায়, কেবল এ দু’জনই নয়, প্রায় প্রত্যেক কেন্দ্রেই একাধিক ভোটার ভোট দিতে পারেননি আঙুলের ছাপ না মেলায়।

অনেকবার চেষ্টা করার পরও মিলেনি অনেকের অঙুলের ছাপ। বিশেষ করে বয়োবৃদ্ধ ও শ্রমজীবি ভোটারদের ভোট না দিয়ে হতাশ হয়ে ফিরে যেতে দেখা যায়।

প্রিজাইডিং কর্মকর্তারা জানান, আঙুলের ছাপের মাধ্যমে ভোটার পরিচিতি নিশ্চিত করা হয়। যাদের ক্ষেত্রে আঙুলের ছাপ মিলে না, তাদের বেলায় একাধিক বার চেষ্টা করা হয়। কয়েকবার চেষ্টার পর অনেকের মিলে আবার অনেকের মিলে না।

উল্লেখ্য, ৬ষ্ট ধাপে সোমবার সকাল ৮টা থেকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ও লামাকাজি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার প্রথম বারের মতো উপজেলার ওই দুই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca