1. admin@haworbarta.com : admin :
করোনাভাইরাসে আক্রান্ত- পররাষ্ট্রমন্ত্রী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

করোনাভাইরাসে আক্রান্ত- পররাষ্ট্রমন্ত্রী

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণী করোনায় আক্রান্ত। 

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন: করোনা টিকার বুস্টা ডোজ নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনেরও কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।

সোমবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার সহধর্মিণীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাদের উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’ এর আগে ২০২০ সালের নভেম্বরে তিনি একবার করোনা আক্রান্ত হন।

এছাড়া ২০২১ সালের ১৯ ডিসেম্বর তিনি টিকার বুস্টার ডোজ নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত প্রটোকলের একাধিক কর্মকর্তার করোনা শনাক্ত হয়। তারা সবাই মোটামুটি সুস্থ। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় মন্ত্রীর করোনা পরীক্ষা করানো হয়। এতে তারও পজিটিভ রিপোর্ট এলো।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca