1. admin@haworbarta.com : admin :
সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

বি এম বাবলুর রহমান
  • প্রকাশ শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে তালা উপজেলা প্রেসক্লাবের শোক বিবৃতি প্রদান করেছেন।

শনিবার, (০৫ জানুয়ারি ) বিকালে তালা প্রেস ক্লাবের তালা পাল মার্কেট কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক ও বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাব সভাপতি এস,এম নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম- সাধারণ সম্পাদক এম,এ মান্নান,কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর,সাংগঠনিক সম্পাদক মো:বাবলুর রহমান,দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন,যুগ্ম- দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এস,এম আকরামুল ইসলাম,এ্যাড: কবির আহমেদ,বিএম বাবলুর রহমান কার্যকরী সদস্য মো:বাহারুল ইসলাম,এসএম জহর হাসান সাগর, মো: সোহাগ হোসেন মোড়ল,কাজী ইমদাদুল বারী জীবন,মো:লিটন হুসাইন, মো: আফজাল হোসেন জোয়াদ্দার,মো: বোরহান উদ্দীন বিশ্বাস,মো:বাহারুল মোড়ল,সাধারণ সদস্য মো:রুহুল আমিন মোল্লা,মো:হাফিজুর রহমান,খান আল-মাহবুব হুসাইন, মো:ফয়সাল হোসেন,মো: জিয়াউর রহমান,মো: আব্দুল্লাহ আল-মামুন, সোনালী রহমান ,মো:সাগর মোড়ল, ইকরামুল ইসলাম প্রমুখ।

শোক বিবৃতিতে বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান ছিলেন একজন আদর্শ গণমাধ্যম কর্মী। দেশের গণমাধ্যমের উন্নয়ণে অসামান্য অবদান রেখেছেন পীর হাবিবুর রহমান। একজন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিষ্ট হিসেবেও অনন্য ছিলেন তিনি। পীর হাবিবুর রহমানের মৃত্যুতে দেশের গণমাধ্যমে যে শুণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। তিনি আজীবন গণমাধ্যম কর্মীদের দক্ষতা উন্নয়ণ ও স্বার্থ রক্ষায় কাজ করেছেন। পীর হাবিবুর রহমান আজীবন বেঁচে থাকবেন তাঁর কীর্তির মাঝে। এ সময় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca