শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

নাসিরনগরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন 

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডি ডিপি) এর সহযোগিতায় ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে ” প্রাণিসম্পদ প্রর্দশনী” ২০২২ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মুখে চেয়ারম্যান মাঠে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান খান শাওন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, আইএলএসটির চীফ ইনস্টাক্টর ডাঃ মোঃ হাসান আলী। পুষ্টি মেধা,দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম। আই এলএসটি এর প্রশিক্ষক সুশীপ্তা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান , সাংবাদিক সুজিত কুমার চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম মোঃ জসীম উদ্দিন, সুদীপ্তা রাণী সরকার সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এলডিডিপি এর প্রশিক্ষক, ছাত্র/ছাত্রী, খামারি ও এলাকার সর্বস্তরের জনসাধারণ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ ২৪ টি স্টল ঘুরে দেখেন এবং খামারিদের উৎসাহ প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281