1. admin@haworbarta.com : admin :
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না- পরিকল্পনামন্ত্রী - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়বে না- পরিকল্পনামন্ত্রী

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

পরিকল্পনা মন্ত্রী আলাহজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, ইউক্রেনের সাথে সরাসরি বাণিজ্য আমার জানা মতে বেশি ভয়ংকর নয় যে আমাদের ধস নেমে যাবে। বরং কোন কোন ক্ষেত্রে আমাদের যে বাজার আছে পশ্চিমায় সেখানে ত আমাদের দেশের কাপড়,মাছ, মাংস যাবেই। সেগুলো ত আটকানোর কথা না। আর আমাদের আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সাথে বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে বড় কাজ হলো রুপপুর পারমাণবিক প্রকল্প। তারা আমাদের ঋন দিয়েছে আমরা ঋন গ্রহণ করেছি। কাজও চলছে আশা করি এই প্রকল্প রাশিয়ার সাথে বাংলাদেশের কোন সমস্যা হবে না। মন্ত্রী আরো বলেন, নির্দেশ দিয়ে বাজার চালানো যায় না, কেউ পারে না। দ্রæব্য মূল্যের দাম যে ভাবে বাড়ছে আসলে সেটা সস্তির বিষয় না।

মন্ত্রী বলেন, বিএনপিকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব না। বিএনপি তার নিজস্ব রাজনীতি করে তাদেরও কিছু কর্মসূচি আছে তারা নির্বাচনে আসবে কি না সেটা তাদের ব্যাপার। সুতারাং তাদের আগ বাড়িয়ে কোন দলকে উপদেশ দেওয়া আমি গ্রহণ যোগ্য মনে করি না। আওয়ামীলীগ কি করবে বন্ধু হিসেবে অনেকে অনেক মন্থব্য করতে পারে।

শনিবার দুপুরে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এইসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ,সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমু খ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca