শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জাউয়াবাজারে দুই পক্ষের সংঘর্ষে এমপি সহ অর্ধশতাধিক আহতধানের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ- এমপি কামরুলসাইপ্রাস যুবদলের নতুন কমিটি গঠন: সভাপতি ইমরান, সাধারণ সম্পাদক মিল্লাত, সাংগঠনিক সম্পাদক রেদ্বওয়ানছাতকে দুর্ধর্ষ ডাকাতি ২৪ ঘণ্টায় পুলিশের জালে দুই ডাকাতএক রাতেই নিঃস্ব খামারি হুশিয়ার আলীসাংবাদিক রাজীব দাসের বাড়িতে চুরিখলা ডুবে, সড়কে শুকাচ্ছেন কৃষকের ধানবিলুপ্তির পথে পাহাড়ি ছন ও ছনের তৈরী ঘরধর্মপাশা উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড়দের সংবর্ধনা।হযরত মোহাম্মদ (সা.) কটুক্তির প্রতিবাদে বিশ্বনাথে আল-ইসলাহ’র বিক্ষোভ মিছিল।

জামালগঞ্জ ফেনারবাঁক ইউপি’র নতুন ভবণের উদ্ধোধন করেন- পরিকল্পনামন্ত্রী। 

হাওড় বার্তা ডেস্ক
  • আপডেট শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৩নং ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের নব-নির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এর উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ এমএ মান্নান এমপি।

ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের সভাপতিত্বে ও ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, ভীমখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার, বীরমুক্তি যোদ্ধা শ্রীকান্ত তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ। এছাড়া ও উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবেব সভাপতি আব্দুল আহাদ, নবনির্বাচিত ইউপি সদস্যগণ ও এলাকার বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এই ইউনিয়ন পরিষদ ভবনটি ৪ দলীয় জোট বিএনপির জামায়াত জোট সরকারের আমলে জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এই আসনের তৎকালীন সংসদ সদস্য নজির হোসেন এই ইউনিয়ন ভবনটি সংস্কার কাজ শুরু করলেও তৎকালীন চেয়ারম্যান রথীন্দ্র কুমার তালুকদার এই ভবনে কিছুদিন কার্যক্রম চালু রেখেছিলেন। পরবর্তীতে উন্নয়ন কাজ ব্যাহত হয়।

সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ পেতে ক্লিক করুন।
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281