1. admin@haworbarta.com : admin :
শ্রীমঙ্গলে নানান কর্মসূচিতে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপিত। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

শ্রীমঙ্গলে নানান কর্মসূচিতে জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপিত।

আব্দুল্লাহ আল-যোবায়ের
  • প্রকাশ মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ১৪১ বার পড়া হয়েছে

 শ্রীমঙ্গল প্রতিনিধি।

“প্রধানমন্ত্রী’র অঙ্গীকার, বীমা হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রতি বছরের ন্যায় এবারও নানান কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১লা মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আনন্দ র‌্যালির পর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় বীমা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সন্ধ্যানী লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানী এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ কামরুজ্জামান মহসিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন।

আর উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেঘনা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রদীপ দেবনাথ, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স জোন প্রধান মোঃ আন্নাছ মিয়া, পদ্মা লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ শ্রীমঙ্গল অফিস ইনচার্জ ও জি.এম মো সাবজুল আলম, চার্টার্ড লাইফ ইন্স্যুইরেন্স কোম্পানি লিমিটেড শ্রীমঙ্গল অফিস ইনচার্জ, আমিনুর রশিদ রুমান, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর এন্ড ইনচার্জ জমসেদ আহমেদ, জেনিথ লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ এর শ্রীমঙ্গল অফিস ইনচার্জ মো. মনির মিয়া, প্রগতি লাইফ ইন্স্যুইরেন্স কোঃ লিঃ আই.পি.এর শ্রীমঙ্গল অফিস ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমূখ।

আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন বলেন, জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে সমাপনী বক্তব্যে স্থানীয় বীমা প্রতিনিধিদের উদ্দ্যেশে প্রয়োজনীয় নানা দিক তুলে ধরে নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা মিনাল কান্তি দাস, মোহনা টেলিভিশন শ্রীমঙ্গল প্রতিনিধিঃ স্বর্ণপদক প্রাপ্ত সাংবাদিক আতাউর রহমান কাজল ও শ্রীমঙ্গল সকল বীমা কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ। ।

প্রসঙ্গত বাংলাদেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের শুরু হলেও ২০২০ সালের ১লা মার্চ প্রথমবারের মত জাতীয় বীমা দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে। ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতি বছর জাতীয় বীমা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছেন। বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা। দেশের পৌনে দুই কোটি মানুষ বিভিন্ন ধরনের বীমার আওতায় রয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca