1. admin@haworbarta.com : admin :
ছাতকে মুসলিম হ্যান্ডসের অর্থায়নে ১০০টি টিউবওয়েল স্থাপন প্রকল্পের উদ্বোধন।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

ছাতকে মুসলিম হ্যান্ডসের অর্থায়নে ১০০টি টিউবওয়েল স্থাপন প্রকল্পের উদ্বোধন। 

শহিদুল ইসলাম রেদুয়ান
  • প্রকাশ বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

নিজেস্ব প্রতিবেদন:- মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ছাতকের নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১০০ টি টিউবওয়েল স্থাপন প্রকল্পের উদ্বোধন।

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী ‘র তত্ত্বাবধানে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে ছাতকের নোয়ারাই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিশুদ্ধ ও নিরাপদ পানির সুব্যবস্থা করার নিমিত্তে টিউবওয়েল স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়।

অদ্য ২মার্চ ২০২২ ইংরেজি রোজ বুধবার,সকাল ১১ ঘটিকায় নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব দেওয়ান আব্দুল খালেক রাজার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক মোঃ আল-আমীন’র পরিচালনায় প্রকল্পের উদ্বোধন করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর জনাব মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ এর তথ্য ও গবেষণা সম্পাদক জনাব শামীম আহমদ চৌধুরী।

এছাড়াও নোয়ারাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মুসাব্বির,ছাতক পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার জনাব হাজী নাজিমুল হক,ফুয়াদ আহমেদ,ফয়সল আহমেদ,মাহবুবুল আলম,নিজাম উদ্দিন,মাসুম আহমদ,আয়াতুর রহমান,জাহেদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca