1. admin@haworbarta.com : admin :
দোয়ারাবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

দোয়ারাবাজারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

এম এ মোতালিব ভুঁইয়া : বর্ণাঢ্য র‌্যালী, ভূমিকম্পে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা সংলগ্ন মাঠে বৃহষ্পতিবার(১০ মার্চ) সকালে উদযাপন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হচ্ছে ’মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা”। এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য র‌্যালী বাজারে প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর থানা সংলগ্ন মাঠে ভূমিকম্পের সময় করণীয় বিষয়ক মনমুগ্ধকর এক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। মহড়ায় বিভিন্ন পর্যায়ের দুর্ঘটনা এবং উদ্ধার কাজে সহায়তা কিভাবে করা যায় তা ফুটিয়ে তোলা হয়।

পরে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি)ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক,স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার(ভারপ্রাপ্ত)ফয়সাল আহমেদ চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, এনজিও কর্মী, স্কাউট, গার্ল ইন স্কাউটসহ সরকারি- বেসরকারি বিভাগের কর্মকর্তা ও দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca