1. admin@haworbarta.com : admin :
হতদরিদ্রের ভাষা বোঝেন না মন্ত্রীরা- জিএম কাদের। - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

হতদরিদ্রের ভাষা বোঝেন না মন্ত্রীরা- জিএম কাদের।

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা প্রতিনিধি। 

সরকার সাধারণ মানুষের কষ্ট বোঝে না আর মন্ত্রীরা হতদরিদ্রদের ভাষা বোঝেন না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাপার ঢাকা মহানগর দক্ষিণের দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, সরকার বলছে- মানুষের আয় বেড়েছে, দেশের প্রবৃদ্ধি ঈর্ষণীয় পর্যায়ে। টিসিবির ট্রাকের পাশে মানুষের লাইন দেখলেই বোঝা যায় মানুষ কতোটা ভালো আছে,এভাবে চলতে থাকলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। টিসিবির পণ্য দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায় না। এমন বাস্তবতায় রেশনিং চালু করতে পারে সরকার।

জাপা চেয়ারম্যান আরো বলেন, নিত্য পণ্যের দাম বেড়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের মানুষ বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি চায়। দেশের মানুষ দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি চায়। একটি চক্র সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী করেছে। সরকারের যেন কিছুই করার নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca