বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আনোয়ারায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন পালিত।

আমজাদ হোসাইন
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ১৮৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি। 

আনোয়ারায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, আনোয়ারা থানা পুলিশ,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠণ।

পরে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে খতমে কোরআনের আয়োজন করা হয়। খতমে কোরআন শেষে বঙÍবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপেিতত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধাপক এম এ মান্নান চৌধুরী,উপজেলা ভূমি সহকারি কমিশনার তানভীর হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী,জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিচ,পরৈকোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক সহ আরো অনেকে।

অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেতামনা। হাজার বছরেও এ ধরণের একজন মানুষের জন্ম হয়না। বঙ্গবন্ধুর জন্মদিনকে আজকে শিশু দিবস হিসেবে পালন করা হচ্ছে। যা শিশুদের মাঝে বঙ্গবন্ধুর সম্পর্কে একটি ধারণা তৈরি হবে। যার দ্বারা শিশুরা ভবিষ্যতে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে পারবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656