1. admin@haworbarta.com : admin :
নাসিরনগরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

নাসিরনগরে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন 

হাওড় বার্তা ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে নাসিরনগর উপজেলায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন।

রবিবার ২০ মার্চ নাসিরনগর সরকারি মহাবিদ্যালয় চত্বরে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান খান শাওন। এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুতুল রানী দাস, ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আশফাকুর রহমান সাখিল, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদ সদস্যসহ গন্যমান্য ব্যক্তিগণ। ১ পরিবারের জন্য টিসিবির পণ্য ছিল, ২ কেজি সয়াবিন তৈল ১১০ টাকা দরে ২২০ টাকা, ২ কেজি মুসুরি ডাল ৬৫ টাকা দরে ১৩০ টাকা, ২ কেজি চিনি ৫৫ টাকা দরে ১১০ টাকা করে বিক্রয় করা হয়। ২০ মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত প্রথম ধাপে সাশ্রয়ীমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ১ কোটি নিম্নআয়ের পরিবারের মধ্যে স্বপ্লমূল্যে কার্ডের মাধ্যমে এ পণ্য বিক্রয় কার্যক্রমের ব্যবস্থা নিয়েছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca