1. admin@haworbarta.com : admin :
মহেশখালীতে টিসিবি'র পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন- রফিক এমপি।  - Haworbarta
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
➤ পূণরায় নির্বাচিত গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এ লিমন ➤ শান্তিগঞ্জের নোয়াখালী বাজারে আনছার উদ্দিনের মতবিনিময় ➤ ধর্মপাশায় হাওর-নদী রক্ষা আন্দোলনের দায়িত্বে কুতুব-ইমাম ➤ নাসিরনগরে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডে ভলাকুটের পাঁচ শিক্ষার্থী ➤ শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন ➤ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে সুনামগঞ্জে মতবিনিময় ➤ জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব নিরসনে সভা ➤ দক্ষিণ খুরমায় জনসেবার অঙ্গীকার আব্দুল বাসিতের ➤ ছাতকে জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে শতাধিক ফল ও বনজ চারা রোপণ ➤ জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন

মহেশখালীতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন- রফিক এমপি। 

নুরুল বশর
  • প্রকাশ রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো প্রধান। 

দ্বীপ উপজেলা মহেশখালীতে নিম্ন আয়ের পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন করলেন-কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের তরুণ জনপ্রিয় সাংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

টিসিবি’র পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে তিনি বলেন- বর্তমান সরকার জনবান্ধব সরকার,বিভিন্ন পরিস্থিতির কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের কথা চিন্তা করে সরকার ভর্তুকির মুল্যে সমাজের নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছেন।

মহেশখালী পৌরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ড পুটিবিলা ফাজিল মাদ্রাসার মাঠে ২০ মার্চ রবিবার বিকালে টিসি বি’র পণ্য বিক্রির শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-মহেশখালী উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মহেশখালী পৌর আওয়ামী লীগের বিপ্লবী আহবায়ক,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।

উপস্থিত ছিলেন-সংশ্লিষ্ট ট্যাগ অফিসার,ঠিকাদার এবং টিসিবি’র পণ্য ক্রয় করতে আসা লোকজন। সু-শৃঙ্খলভাবে টিসিবি’র পণ্য বিক্রয়ের সুবিধার জন্য মহেশখালী উপজেলার সুবিধাভোগী পরিবারগুলোর তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।ভ্রাম্যমাণ ট্রাক সেলের মাধ্যমে তাদের কাছে টিসিবি’র এ সকল পণ্য বিক্রয় করা শুরু হয়েছে।

মহেশখালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় -দ্বীপ উপজেলা মহেশখালীর ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের ১৫৮৩৯জনের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে ৷

এতে মোট কেন্দ্র থাকবে ২৬টি,প্রতি পরিবার সর্বোচ্চ ২বার করে পণ্য ক্রয় করতে পারবেন।৪৬০টা প্যাকেজের আওতায় পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল ,২ কেজি চিনি,২ কেজি মসুর ডাল,২ কেজি ছোলা ১ প্যাকেটে বিক্রয় করা হচ্ছে।

মহেশখালী পৌরসভার ১ নং ওয়ার্ড পুটিবিলা ফাজিল মাদ্রাসার মাঠে রবিবার ২০ মার্চ ৪শত জন কে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে।

সুবিধাভোগীরা পবিত্র রমজান মাসে আগে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে পেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা,বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ স্থানীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ও মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়াকে ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সব ধরনের সংবাদ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত (মফস্বল-২১৬) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-8a95b7aab382120484ca